'' Spending For Life" or "Life For Spending"?
'' Spending For Life" or "Life For Spending"?
স্ত্রীঃ এতোগুলো কাপড় ধোয়ার জন্য ফেলে রেখোনা।
স্বামীঃ কেন?
স্ত্রীঃ খালা(বুয়া) আগামী ২দিন আসবেন না।
স্বামীঃ কেন?
স্ত্রীঃ তিনি মেয়ের বাড়িতে নাতনীকে দেখতে যাবেন।
স্বামীঃ ওকে! তাহলে কিছু কাপড় আমি নিজেই ধুয়ে ফেলবো।
স্ত্রীঃ আমি কি উনাকে ১০০০ টাকা অতিরিক্ত দিতে পারি?
স্বামীঃ কেন? সামনে তো ঈদ! তখন তো তাকে এমনিতেই বোনাস দিতে হবে!
স্ত্রীঃ ওহ জান! তিনি তার মেয়ে এবং নাতনীকে দেখতে যাবেন। যাওয়ার সময় তিনি হয়তো তাদের জন্য কিছু নিয়ে যাবেন। আজকাল সবকিছুর দাম বাড়তি। যাওয়ার সময় তার কিছু টাকার প্রয়োজন!
স্বামীঃ তুমি অতি সহজেই ইমোশনাল হয়ে পড়ো!
স্ত্রীঃ ওহ জান! তুমি চিন্তা করোনা,তোমাকে অতিরিক্ত খরচ করতে হবেনা। আজ বিকেলে রেস্টুরেন্টে পিজ্জা খাওয়ার যে কথাটা ছিলো, সেটা আমি খাবোনা। কেন শুধু শুধু কয়েক টুকরো ব্রেড খাওয়ার জন্য এতোগুলো টাকা খরচ করবো! সেই টাকাটা আমরা খালাকে (বুয়াকে) দিয়ে দিবো।
স্বামীঃ তোমার যা ইচ্ছে করো।
বুয়া ৩দিন পরে বাসায় আসলো। এসেই ঘর-দোর পরিস্কার করতে লেগে গেলো।
স্বামী বুয়াকে জিজ্ঞেস করলোঃ আপনার ছুটি কেমন কেটেছে?
বুয়াঃ মামা অনেক ভালো কেটেছে। আমি যাওয়ার সময় আম্মা(স্ত্রী) আমাকে ১০০০ টাকা দিয়েছেন!
স্বামীঃ তাই আপনি মেয়ে এবং নাতনীর সাথে দেখা করতে গিয়েছেন?
বুয়াঃ জী,মামা। অনেক মজা হয়েছে, ২দিনে সবটা টাকা খরচ হয়েছে!
স্বামীঃ তাই? কি কি করলেন ১০০০ টাকা দিয়ে শুনি?
বুয়াঃ ৩০০ টাকা দিয়ে নাতনীর জন্য একটা জামা কিনেছি, ৮০ টাকা দিয়ে একটা পুতুল নিয়েছি, ২০০ টাকার মিষ্টি কিনেছি, ১৫০ টাকা দিয়ে মেয়ের জন্য চুড়ি কিনেছি, ১২০ টাকা বাস ভাড়া এবং ১৫০ টাকা নাতনীর স্কুলের খাতা-কলম কেনার জন্য দিয়েছি।
এভাবে বুয়া সবটা টাকার হিসেব দিয়ে দিলো।
বিকেলে যখন সে স্ত্রীকে নিয়ে পিজ্জা খেতে গেলো, ওয়েটার পিজ্জা দেওয়ার পর সে আশ্চর্য হলো! আট টুকরো পিজ্জার দিকে তাকিয়ে তার সকালবেলায় বুয়ার কথাগুলো মনে পড়লো!
সে আট পিস পিজ্জার দিকে তাকিয়ে রইলো!
১ম পিস পিজ্জা দিয়ে ১টা শিশুর নতুন পোশাক...২য় পিস পিজ্জা দিয়ে ১টা শিশুর জন্য মিষ্টি... ৩য় পিস পিজ্জা দিয়ে একটা শিশুর স্কুলের খাতা....৪র্থ পিস পিজ্জা দিয়ে খেলার পুতুল...৫ম পিস পিজ্জা দিয়ে বাস ভাড়া...এভাবে কতোকিছু সম্ভব!
আট টুকরো পিজ্জা যেন তার মনকে হাতুড়ির মতো আঘাত করছিলো। এতোদিন সে পিজ্জাকে এক দৃষ্টি থেকে দেখতো, আজ বুয়া তাকে পিজ্জার অন্য দিকটাও দেখিয়ে দিয়েছে।
আট টুকরো পিজ্জা তাকে লাইফের নতুন অর্থ শিখিয়েছে।
আজ সে বুঝতে পারলো, "Spending For Life" or "Life For Spending".


No comments