Header Ads

Header ADS

আয়নাভূমি (সালার দি ইউনি)বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক আয়না !

আয়নাভূমি (সালার দি ইউনি)বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক আয়না !


আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে কে না ভালোবাসে?পৃথিবীর প্রায় প্রতিটি মানুষ আয়নার ব্যাবহার করে।আর এ কারণে প্রত্যেক বাড়িতেই আয়না রাখা হয়।কিন্তু পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে প্রকৃতি নিজেই আয়নার ব্যাবস্থা করে রেখেছে।

বিশাল আয়নার মত দেখতে এই যায়গাটির নাম সালার দি ইউনি। বলিভিয়ায় অবস্থিত চমকপ্রদ এই প্রাকৃতিক অঞ্চল বিশ্বের সর্ববৃহৎ লবণ সমভূমি। বর্ষাকালে এখানে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয় সবচেয়ে বড় প্রাকৃতিক আয়না। বিস্তৃর্ণ এলাকা জুড়ে তৈরী হওয়া এই আয়নায় আকাশের চমৎকার প্রতিবিম্ব দেখা যায়

বলিভিয়ার অন্তর্ভুক্ত আলতি প্লানো মালভূমির একটি অংশ সালার দি ইউনি , অতীতে এই অঞ্চলটি সমুদ্রের নিচে ছিল । আন্দিজ পর্বতমালা গঠনের সময় এই অঞ্চলে ভূমির সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার উপরে উঠে যায়।
কয়েক হাজার বছরের বিবর্তনের এই লেকের পানি শুকিয়ে এখানে জমা হয় লবণ সহ বিভিন্ন প্রকার খনিজ উপাদান। বর্তমানে সালাদ ইউনি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12 হাজার ফুট উপরে অবস্থিত এবং এর আয়তন 10 হাজার 582 বর্গ কিলোমিটার।

সালার দি ইউনি সুন্দর পিপাসুর জন্য বিশ্বব্যাপী পর্যটকদের কাছে একটি ব্যাপক জনপ্রিয়তা ভ্রমণ স্থান। এখানে ঘুরতে চাইলে নিকটবর্তী শহর থেকে নির্ধারিত গাড়ি ভাড়া করে রাখতে হয়। প্রতিদিন গাড়ি ভর্তি প্রায় 200 টি গাড়ি এখানে নিয়মিত ঘুরতে আসে। শালার দি ইউনি এর মধ্যকার একটি ছোট দ্বীপ রয়েছে। এইসব দ্বীপগুলোর থেকে মন ভরে শালার দি ইউনি আয়না ভূমির দৃশ্য দেখা যায়।
সালার ডি ইউনিতেই বিশ্বের প্রথম লবণ হোটেল ‘লুনা সালাদা’ অবস্থিত।
এখানকার অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য সারা বছর এখানে পর্যটকরা ভিড় জমায় ।তবে আপনি যদি বৃহত্তম আয়নার সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে বর্ষাকালে আসতে হবে।







1 comment:

  1. http://nissongo.blogspot.com/2012/11/c-programming-ebooks.html

    ReplyDelete

Powered by Blogger.